Answers for "Bangla lorem ipsum"

1

lorem ipsum bangla

<p>জীবের মধ্যে সবচেয়ে সম্পূর্ণতা মানুষের। কিন্তু সবচেয়ে অসম্পূর্ণ হয়ে সে জন্মগ্রহণ করে। 
বাঘ ভালুক তার জীবনযাত্রার পনেরো- আনা মূলধন নিয়ে আসে প্রকৃতির মালখানা থেকে। 
জীবরঙ্গভূমিতে মানুষ এসে দেখা দেয় দুই শূন্য হাতে মুঠো বেঁধে।
মানুষ আসবার পূর্বেই জীবসৃষ্টিযজ্ঞে প্রকৃতির ভূরিব্যয়ের পালা শেষ হয়ে এসেছে। 
বিপুল মাংস, কঠিন বর্ম, 
প্রকাণ্ড লেজ নিয়ে জলে স্থলে পৃথুল দেহের যে অমিতাচার প্রবল হয়ে উঠেছিল তাতে ধরিত্রীকে দিলে ক্লান্ত করে। 
প্রমাণ হল আতিশয্যের পরাভব অনিবার্য। 
পরীক্ষায় এটাও স্থির হয়ে গেল যে, 
প্রশ্রয়ের পরিমাণ যত বেশি হয় দুর্বলতার বোঝাও তত দুর্বহ হয়ে ওঠে। নূতন পর্বে প্রকৃতি যথাসম্ভব মানুষের বরাদ্দ কম করে দিয়ে নিজে রইল নেপথ্যে।
মানুষকে দেখতে হল খুব ছোটো, কিন্তু সেটা একটা কৌশল মাত্র। এবারকার জীবযাত্রার পালায় বিপুলতাকে করা হল বহুলতায় পরিণত। 
মহাকায় জন্তু ছিল প্রকাণ্ড একলা, মানুষ হল দূরপ্রসারিত অনেক। </p>
Posted by: Guest on January-16-2022
0

Bangla lorem ipsum

অর্থহীন লেখা যার মাঝে আছে অনেক কিছু। 
হ্যাঁ, এই লেখার মাঝেই আছে অনেক কিছু। 
যদি তুমি মনে করো, এটা তোমার কাজে লাগবে, 
তাহলে তা লাগবে কাজে। নিজের ভাষায় লেখা দেখতে অভ্যস্ত হও। 
মনে রাখবে লেখা অর্থহীন হয়, যখন তুমি তাকে অর্থহীন মনে করো; 
আর লেখা অর্থবোধকতা তৈরি করে, 
যখন তুমি তাতে অর্থ ঢালো। 
যেকোনো লেখাই তোমার কাছে অর্থবোধকতা তৈরি করতে পারে, 
যদি তুমি সেখানে অর্থদ্যোতনা দেখতে পাও। …ছিদ্রান্বেষণ? না, তা হবে কেন?

যে কথাকে কাজে লাগাতে চাও, তাকে কাজে লাগানোর কথা চিন্তা করার আগে ভাবো, 
তুমি কি সেই কথার জাদুতে আচ্ছন্ন হয়ে গেছ কিনা। 
তুমি যদি নিশ্চিত হও যে, 
তুমি কোনো মোহাচ্ছাদিত আবহে আবিষ্ট হয়ে অন্যের শেখানো বুলি আত্মস্থ করছো না, 
তাহলে তুমি নির্ভয়ে, নিশ্চিন্তে অগ্রসর হও। তুমি সেই কথাকে জানো, বুঝো, আত্মস্থ করো; 
মনে রাখবে, যা অনুসরণ করতে চলেছো, তা আগে অনুধাবন করা জরুরি; 
এখানে কিংকর্তব্যবিমূঢ় হবার কোনো সুযোগ নেই।
Posted by: Guest on January-16-2022

Browse Popular Code Answers by Language